শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরের কামড়ে একদিনেই শিশুসহ ২০ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষ বেওয়ারিশ কুকুর নিধন না করায় এ রকম ঘটনা ঘটেছে। কুকুর আতংকে শিশুরা স্কুলে যাওয়া বন্ধ করে দিযেছে। অনেকেই জানান, গত কয়েক বছর আগে পৌরসভার পক্ষ থেকে শহর ও আশপাশের এলাকায় বেওয়ারিশ কুকুর নিধনের অভিযান চলে। কিন্তু বর্তমানে কুকুর নিধন না হওয়ায় কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জ শহরসহ লাখাই উপজেলার সিংহ গ্রাম, করাব ও সদর উপজেলার লুকড়া ও ধল গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হল- আফজল মিয়া (২৫), মাকসুদ আলি (৫০), আলা উদ্দিন (৪২), মনিল সরকার (৩৯) আঃ রহিম (৩৪), রিমা আক্তার (২৫), মারুফা আক্তার (২০), সিয়াম মিয়া (৮), রুবেল মিয়া (৩৫), আমিরুল ইসলাম (১৭), রুহুল আমিন (১৮), রিপন মিয়া (৯), খাদিজা আক্তার (১৮), হোসাইন আহমদ (১১) ও সফিক মিয়া (৪০)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com