রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলের সাংবাদিক পংকজ কান্তি গোপের পিতৃ বিয়োগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৫৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ টিটো’র পিতা প্রবীন্দ্র চন্দ্র গোপ (৭০) আর নেই। তিনি গতকাল বুধবার আমেরিকার নর্থ ক্যারোলাইনার একটি হাসপাতালে বাংলাদেশ সময় বিকাল ৩ টা ২০ মিনিটে (স্থানীয় সময় ভোর ৫.২০ মিনিট) মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীন্দ্র চন্দ্র গোপ পেশায় ছিলেন একজন স্কুল শিক। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসরে যান। তাঁর স্ত্রী রত্না ঘোষও প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। প্রবীন্দ্র চন্দ্র গোপ দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। প্রবীন্দ্র চন্দ্র গোপের ছোট ছেলে প্রসেন চন্দ্র গোপ আমেরিকা প্রবাসী। একমাত্র মেয়ে কনিকা গোপ উমা উপজেলার ভেড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। প্রবীন্দ্র চন্দ্র গোপের অন্ত্যোষ্টিক্রিয়া আজ বৃহস্পতিবার রাত ৮টায় আমেরিকায় সম্পন্ন হবে। তার মৃত্যুতে বাহুবল মডেল প্রেসক্লাব-এর আহ্বায়ক নূরুল ইসলাম মনি, যুগ্ম আহ্বায়ক নূরুল আমীন ও এম সাজিদুর রহমান, সাবেক সভাপতি নূরুল ইসলাম নূর ও সাবেক সাধারণ সম্পাদক এম শামছুদ্দিনসহ কাবের অন্যান্য সদস্যরা গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও শিক্ষক, সংস্কৃতিকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com