রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাইয়ে বনার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান গতকাল বুধবার লাখাই উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এর আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় আশ্রয় কেন্দ্রে অবস্থানরত বন্যা দুর্গতদের খোজখবর নেন। জেলা প্রশাসক বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন। পরে তিনি বামৈ ইউনিয়নের বিভিন্ন স্থানে পানিবন্দীদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ।
এদিকে জেলা প্রশাসক ইশরাত জাহান কালাউক উচ্চ বিদ্যালয় এ আশ্রয় গ্রহণকারী বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, মেডিকেল টিমের প্রতিনিধিগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com