শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আন্তঃজেলা মোটর সাইকেল চোরের গডফাদার মুন্না আটক ॥ স্বীকারোক্তি

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আন্তঃজেলা মোটর সাইকেল চোরের গডফাদার রফিকুল ইসলাম মুন্না (২৪) কে অবশেষে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। গত বুধবার সকালে সদর মডেল থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশ নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামে অভিযান চালিয়ে আজিম উল্লার পুত্র কুখ্যাত মোটর সাইকেল চোর রফিকুল ইসলাম মুন্না (২৪) কে আটক করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মুন্না আদালতে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। পুলিশ জানায় মুন্না দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মোটর সাইকেল ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চুরি করে আসছে। তার একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। পুলিশ তাদেরওকে আটক করবে বলে জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com