রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে নবীগঞ্জে লোকাল ভয়েজের মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ১৯ জুলাই, ২০১৪
  • ৫৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসরাঈল কর্তৃক ফিলিস্তিনি নিরীহ শিশু, নারী হত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে নবীগঞ্জ লোকাল ভয়েজের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। উক্ত মানববন্ধনে বিভিন্ন ব্যানার পেষ্টুন প্লেকার্ড হাতে নিয়ে লোকাল ভয়েজের সকল নেতৃবৃন্দ, আলেম উলামা, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, জেলা জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকিব হক্কানি, প্রভাষক আলাউর রহমান, বাসদ নেতা চৌধুরী ফয়ছল শোয়েব, পৌর কাউন্সিলর এটি এম সালাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, প্রেসক্লাবের সহ-সভাপতি অলিউর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম মুজিবুর রহমান, উপজেলা কৃষক পার্টির সভাপতি কমান্ডার এম এ খালিক, সাংবাদিক বুলবুল আহমদ, সাংবাদিক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ইয়াকুব মিয়া, সাধারন সম্পাদক হায়দর আলী চৌধুরী লিটন, ওয়াকিব উদ্দিন, নাসির চৌধুরী, সেজুয়ান আহমদ, ছাত্রলীগনেতা মুহিনুর রহমান, শাহ সুমন আহমদ, ওয়েছ আহমদ চৌধুরী প্রমুখ। বক্তাগণ অভিলম্বে ফিলিস্তিনীদের হত্যা নির্যাতন বন্ধের দাবী জানিয়ে জাতিসংঘের কঠোর হস্তক্ষেপ কামনা করে বাংলাদেশে ইসরাইলী সব ধরণের পণ্য বর্জনের আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com