রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে বন্যা দুর্গতদের মাঝে মেয়রের চাল বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বন্যা দুর্গতদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন মেয়র আতাউর রহমান সেলিম। প্রধানমন্ত্রীর পক্ষ হতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরনের কর্মসূচী হিসেবে বানভাসি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেয়া হয়। ৭নং ওয়ার্ডের বাইপাস সংলগ্ন বাড্স কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গনে এ কর্মসূচী পালিত হয়। চাল বিতরনকালে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘বন্যার কারনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা নিজেদেরকে অসহায় মনে করবেন না। যতদিন বন্যা থাকবে ততদিন হবিগঞ্জ পৌরসভা বাসভাসি পরিবারের পাশে থাকবে।’ বন্যা শুরু হওয়ার সাথে সাথে পৌরএলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন কর্মসূচী পরিচালনা করে হবিগঞ্জ পৌরসভা। পরে প্রধানমন্ত্রীর পক্ষ হতে বন্যা দুর্গতের মাঝে ১০ কেজি করে চাল দেয়ার কর্মসূচী পরিচালিত হয়। এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র আতাউর রহমান সেলিম। ৭নং ওয়ার্ডে চাল বিতরণ কর্মসূচী পরিচালনার সময় উপস্থিত ছিলেন ত্রাণ ও দুযোর্গ সংক্রান্ত নির্বাহি ম্যাজিষ্ট্র্যাট মঈন খান এলিচ, পৌর কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিুটসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com