রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে থানা থেকে পালানো চোর এখনও অধরা

  • আপডেট টাইম রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৫৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে হাতেনাতে আটক চোর থানা থেকে পালানোর চার দিন অতিবাহিত হলেও এখনও অধরা রয়ে গেছে। এ ঘটনায় একজন এসআই এবং একজন এএসআইকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আশরাফ জানান, চোর পালানোর ঘটনায় এসআই আশিকুর রহমান এবং এএসআই মনির হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পলাতক চোর এখনও গ্রেফতার হয়নি। তবে তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।
জানা গেছে, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের চুনু মিয়ার বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় চুরি করার সময় শাহ আলমকে হাতে নাতে আটক করে জনতা। পরে আহম্মদাবাদ ইউনিয়ন অফিসে জিজ্ঞাসাবাদের পর রাতেই তাকে থানায় সোপর্দ করেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ। পরে রাত ১১টায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা হাজত থেকে শাহ আলম পালিয়ে যায়। সে চুনারুঘাট পৌর এলাকার চন্দনা গ্রামের আব্দুল নূরের ছেলে। তার বিরুদ্ধে থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com