বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৪৫১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত মানিক মিয়া (৫০) বানিয়াচং উপজেলা সদরের জাতুকর্ণপাড়া উত্তর হাটি গ্রামের উমেদ উল্লার পুত্র। বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ২ টার দিকে সড়কের শুঁটকি ব্রীজের নিকটবর্তী অলিয়ার ভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মানিক মিয়া মোটর সাইকেল যোগে হাওরে মাছ শিকার করতে যাচ্ছিলেন। এসময় একটি পিক-আপের ভ্যানের ধাক্কায় তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তার মাথা ফেটে মগজ বের হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পরপরই ঘাতক পিক-আপ ভ্যানটি পালিয়ে যায়।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com