বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে স্ত্রীর মামলায় স্বামী জুয়েলকে কারাদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৪০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে স্ত্রীর দায়েরকৃত মামলায় জুয়েল মিয়া নামের এক স্বামীকে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মো. মোস্তুফা মিয়া। কোর্ট পেশকার মো. ফজলু মিয়া জানান, ২০১৬ সালের ২৯ মার্চ সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা মেরাছানি গ্রামের ইয়ার হোসেনের পুত্র জুয়েল মিয়া ও তার পরিবার চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের আব্দুল মতিনের কন্যা দিলারা আক্তারের নিকট ১ লাখ টাকা যৌতুক দাবি করে। অন্যথায় তাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় রুনা বাদি হয়ে আদালতে মামলা করলে স্বাক্ষী প্রমাণ শেষে আদালত স্বামী জুয়েলকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া তার পিতা ইয়ার হোসেনকে খালাস দেয়া হয়। রায় প্রদানকালে আসামি জুয়েল ও তার পিতা ইয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর জুয়েলকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com