বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঝুকিপূর্ণ রত্না বেইলী ব্রিজ বন্ধ হচ্ছেনা ভারী যানবাহন

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৩৩৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকায় সড়ক ও জনপথ বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করছে ভারী যানবাহন। সরেজমিন ঘুরে দেখা যায়, বানিয়াচং সড়কের রত্না বেইলী ব্রিজটি অত্যান্ত ঝুঁকিপূর্নবস্থায় রয়েছে, ব্রিজের প্রবেশ মুখে একটি সাইনবোর্ডে ৫ টনের অধিক মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ উল্লেখ থাকলেও নিষেধ অমান্য করে ঝুঁকি নিয়ে চলাচল করছে ২০ থেকে ২৫ টন ওজনের মালবহনকারী কার্গো, কাভার্ড ভ্যান সহ বিভিন্ন রকমের ভারী যানবাহন। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের জেলা প্রকৌশলী নজরুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে যেকোন সময় ব্রিজটি ভেঙ্গে পরতে পারে। বন্যার পানি রাস্তার দুই পাশ থেকে ইঁদুরের গর্ত দিয়ে প্রবেশ করার কারণে দুই উপজেলার রাস্তার যেকোন স্থানে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলেও তিনি জানান। এদিকে বানিয়াচং উপজেলা সদরের কুন্ডুর পাড় ব্রিজ এবং পশ্চিম ভাগের প্রবেশ মুখে বড় ব্রিজের গোড়ায় তৈরি হয়েছে ভয়ানক মরন ফাঁদ। বানিয়াচং ও আজমিরীগঞ্জের ছোট বড় কয়েক হাজার গাড়ি চলাচল করে উক্ত ব্রিজের উপর দিয়ে। জরুরী ভিত্তিতে রাস্তার ফাটলগুলো মেরামত করা না হলে বড় ধরনের দূর্ঘটনার আংশকা করছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ বিষয়ে প্রদক্ষেপ গ্রহনের দাবীও জানিয়েছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ এলাকাকার জন সাধারণ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com