শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে ফার্মেসির ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের স্টাফ রিপোর্টার এলাকায় আল শেফা ফার্মেসির ভেতরে থাকা শয়নক থেকে স্বপন বৈষ্ণব (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৫ জুলাই) সকালে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাটুয়া গ্রামের ভূপেন বৈষ্ণবের ছেলে। তবে তার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। জানা যায়, স্বপন ওষুধের দোকানের কর্মচারী ছিল। সে দোকানের পেছনে থাকা কক্ষে ঘুমাত। সোমবার সকালে কটির ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ জানানো হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com