রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামীলীগের পকেট কমিটি ঘোষণার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৪২৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামীলীগের পকেট কমিটি ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তারের সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে কয়েকশত মহিলা আওয়ামীলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বানিয়াচং শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগ নেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কুলসুম, বিলকিস, গোলাপজান, লিপি, সাবিকুন, হাবিবা, শিল্পী, সাবিনা, হোসনে আরা, মুক্তা, খালেদা, মরিয়ম, কদরচাঁন, জুলেখা, মিজবা, আলপনা প্রমূখ। সভায় বক্তারা বলেন, হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জামিলা খাতুন ও সাধারণ সম্পাদক আলেয়া জাহির সম্মেলন ছাড়াই অন্যায়, অবৈধ ও অগঠনতান্ত্রিকভাবে বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামীলীগের বর্তমান কমিটিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা না করে প্রেস রিলিজ দিয়ে আরেকটি কমিটি ঘোষণা করেছেন। তাদের এই অন্যায়, অবৈধ ও অগঠনতান্ত্রিক কার্যকলাপের প্রতিবাদে বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামীলীগের শত শত নেতাকর্মী রাস্তায় নামতে বাধ্য হয়েছে। বক্তারা হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিচারের জন্য আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া বেগম ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের হস্তক্ষেপ কামনা করেন এবং অগঠনতান্ত্রিকভাবে ঘোষিত কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখার দাবি জানান। উল্লেখ্য, গত ২৯ জুলাই নুরুন্নেছা বেগমকে সভাপতি ও শিরিনা খাতুনকে সাধারণ সম্পাদক করে বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামীলীগের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জামিলা খাতুন ও সাধারণ সম্পাদক আলেয়া জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com