রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ড্রেস ছাড়া বোরকা পড়ে স্কুলে যাওয়ায় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে লাঞ্ছিত ॥ শিক্ষিকা বরখাস্ত

  • আপডেট টাইম সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্কুল ড্রেস ছাড়া বোরকা স্কুলে যাওয়ায় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে শাস্তি দেওয়ার অভিযোগে মৌসুমী রায় নামে এক শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ছাত্রীটিকে এমন শাস্তি দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে প্রশাসন। গতকাল রোববার (৩১ জুলাই) রাত ৯টার দিকে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, ছাত্রীকে লাঞ্ছিত করার খবরের গুরুত্ব বিবেচনায় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খানমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরই মধ্যে অভিযুক্ত শিক্ষিকা মৌসুমী রায়কে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য প্রধান শিক্ষিকাকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার শহরের মাহমুদাবাদ এলাকার ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার নির্দিষ্ট স্কুল ড্রেস ছাড়া বোরকা পড়ে শ্রেণি কক্ষে যায়। তখন সহকারী শিক্ষিকা মৌসুমী রায় মেয়েটিকে শাস্তি দেন। পরে শনিবার মেয়েটির পরিবার বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি জরুরি সভা ডেকে ব্যবস্থা নেয়ার আশ^াস দেন। এদিকে গতকাল তাকে বরখাস্ত করা হয়। শিক্ষিকা মৌসুমী রায় খন্ডকালীন শিক্ষকতা করতেন বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় গতকাল রবিবার পুরো শহরজুড়ে আলোচনার জন্ম দেয়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র সমালোচনা করেন। আবার কেউ কেউ কর্মসূচিরও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com