বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৫৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের সর্তক করা হয়। জানা যায়, বুধবার বিকেলে উপজেলার উল্লেখিত গ্রামে একটি বাল্য বিয়ে সংঘটিত হচ্ছে গোপন সূত্রে এ রকম খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করেন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এস আই লুতফুর রহমানের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ জানান, বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com