রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ শহরে ৩০ মিনিটে বিদ্যুতের ৬ বার লোডশেডিং

  • আপডেট টাইম রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শিডিউল ছাড়াই ৮ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎবিহীন থাকছেন শহরবাসী। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ৩০ মিনিটের মধ্যে ৫/৬ বার বিদ্যুত নেয়া হচ্ছে। আগে ১ থেকে দেড় ঘন্টা করে লোডশেডিং করা হতো। কিন্তু এখন কৌশলে আধ ঘণ্টার মধ্যে ৫/৬ বার নেয়া হয় এবং ২০/২৫ মিনিট করে রাখা হয়। এভাবে ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়ার কারণে ফ্রিজ, টেলিভিশনসহ মূল্যবান ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। তবে অনেকেই অভিযোগ করেছেন লোডশেডিং হচ্ছে ঠিকই, কিন্তু অবৈধ টমটম গ্যারেজ বন্ধ হচ্ছে না। গ্যারেজের কারণেই বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, জেলা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ টমটম গ্যারেজে দৈনিক প্রায় ১ হাজারেরও বেশি টমটম চার্জ দেয়া হয়। বিদ্যুত কর্তৃপক্ষ এসব জানার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। যদিও লোক দেখানো মাত্র মাঝে মাঝে অভিযান চালিয়ে কয়েকটি টমটমের সংযোগ বিচ্ছিন্ন করে।
গত কয়েকদিন ধরে সরকারের নির্দেশ হলো, ২৪ ঘন্টায় প্রতি এলাকায় ৫ ঘণ্টা করে বিদ্যুতের লোডশেডিং চলবে। কিন্তু এখন দেখা যায়, ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং দেয়া হয়। কোনো সিডিউল নেই। অথচ কাগজে সিডিউল রয়েছে কখন কোথায় লোডশেডিং করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com