শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে সোর্স ও দালালদের অপকর্ম

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নামধারী সোর্স ও দালালরা পুলিশের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। পুলিশের সোর্স বিধায় ভয়ে অনেকেই প্রতিবাদ করে না। জানা যায়, সদর মডেল থানার নামেমাত্র সোর্স ও দালালরা থানায় সেবা প্রত্যাশীরা যাবার সাথে সাথে তাদের কবলে নিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়। নিজেরা ওসি ও দারোগার কাছের লোক পরিচয় দিয়ে সমাধানের আশ^াস দিয়ে এসব করে থাকে। সম্প্রতি সদর থানার কথিত সোর্স সহ কয়েকজন ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। এ সময় তারা ডিবি পুলিশকে সদর থানার এক পুলিশের সোর্স হিসেবে কাজ করে বলে জানায়। তারপরও শেষ রক্ষা হয়নি। কোর্টে চালান দেয়া হয়। এরপর আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে এসব অপকর্ম করে যাচ্ছে। দেখে মনে হয় তারা অফিসার হবে। মোটর সাইকেল, হাতে সিকো পাইপ ঘরি ও সানগ্লাস লাগিয়ে কর্মকর্তাদের সাথে সখ্যতা গড়ে তুলে। সুযোগ বুঝেই সেবা প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। কয়েকজন সোর্স, শহরে ফ্যাট বাসা ভাড়া নিয়ে মাদক ও অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক থানার এক কর্মকর্তা জানান, সোর্সদের এসব অপকর্মের কারনে সম্প্রতি কয়েকজন কর্মকর্তা ক্লোজসহ বদলী হন। তারপরও তাদেরকে থানা থেকে বের করা হচ্ছে না। কারণ কিছু পুলিশ তাদের স্বার্থ হাসিলের জন্য তাদের ব্যবহার করছে। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com