রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দুর্দিনে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা দিয়েছেন বঙ্গমাতা-মিজানুর রহমান শামীম

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি শিশু পরিবারের বালকদের মাঝে খাবার বিতরণ করেছে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সংগঠনের প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম গতকাল এই খাবার বিতরণ করেছেন।
এ সময় তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াই-সংগ্রামে তাঁর পাশে বঙ্গমাতা শুধু স্ত্রী হিসেবে নয় একজন সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন। তিনি তার পরিবারের সকল সদস্যের দায়িত্বসহ দেশের দুর্দিনে জাতির পিতাকে অনুপ্রেরণা দিয়েছেন। এ সময় তিনি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকলের আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া কামনা করেন।
খাবার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, পরিচালক আব্দুর রহমান, শংখ শুভ্র রায়, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জাকারিয়া চৌধুরী, সরকারি শিশু পরিবারের (বালক) তত্ত্বাবধায়ক নিপুন রায়, বানিয়াচং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান, যুবলীগ নেতা ফারুক মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com