শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৪০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ৫জন ডাকাতকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১২ আগস্ট) বিকেলে গ্রেফতারকৃত ৫জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মোঃ জাহাঙ্গীর (২৫), কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাঁও (ইমামবাড়ি) এলাকার আব্দুল গণির ছেলে সহিবুর রহমান (২৮), ইনাতগঞ্জ ইউনিয়নের বাজার ছড়া এলাকার তাহির উল্লার ছেলে জাহাঙ্গীর আলম ওরফে জাহান (২২), বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের ফটিক মিয়ার ছেলে রুবেল মিয়া(২৯), সিলেটের বালাগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের মোখলিছ খাঁনের ছেলে রুজেল খাঁন ওরফে ময়না মিয়া (২৪)।
এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি পয়েন্টে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এস আই মোস্তাফিজুর রহমানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য মোঃ জাহাঙ্গীর (২৫), সহিবুর রহমান (২৮), জাহাঙ্গীর আলম ওরফে জাহান (২২), রুবেল মিয়া (২৯), রুজেল খাঁন ওরফে ময়না মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা ডাকাত দলের আরও ৬-৭জন পালিয়ে যায়। অভিযানে দেশীয় পাইপগান, ১টি রামদা, ২টি লোহার পাইপ, ও একটি পিকআপ জব্দ করা হয়। শুক্রবার নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে গ্রেফতারকৃত ৫ জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমদ জানান, ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় আরও ৬-৭জন পালিয়ে যায়। পরে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com