শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

খালেদা জিয়ার জন্মদিন পালনে নবীগঞ্জ পৌর যুবদলের দোয়া মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনে এবং তার সুস্থতা কামনায় মঙ্গলবার সারা দেশে ন্যায় নবীগঞ্জ পৌর যুবদলের উদ্দ্যেগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার বাদ আসর নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা মজসিদে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। নবীগঞ্জ-বাহুবলের গন মানুষের নেতা আলহাজ্ব শেখ সুজাত মিয়ার সার্বিক পরমার্শে ও জেলা যুবদলের সাধারন সম্পাদক জালাল আহমেদ এর দিক নিদের্শনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি ও সুস্থতা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়েছেন, তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্বে বক্তব্য পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতান্ত্রকামী মানুষের আশা-ভরসার এক মূর্ত প্রতীক। তিনি জুলুম অত্যচার নিপীড়ন সহ্য করে তিনি জীবনে সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন। এমন একটি নৈতিকতার মানদণ্ড তিনি তৈরি করেছেন জনগনের কাছে, যে ওয়াদা দেন সেই ওয়াদা থেকে কোনোদিন সরে আসেননি। তিনি সব সময় জনগনের কাছে তাদের অধিকার আদায়ে অঙ্গীকারাবদ্ধ ছিলেন।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহাবায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী বলেন খালেদা জিয়াকে বন্দি করে রেখে অবৈধ সরকার অবৈধ কার্যক্রম করছে। আজকে যদি সত্যিকারের গণতান্ত্রিক সরকার থাকত, তাহলে বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতিতে তার যে কথা, তার যে কণ্ঠ আমরা সবাই শুনতে পারতাম। এটা শেখ হাসিনা ভয় পায় বলেই তাকে বন্দি করে রেখেছে। আজ তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
অন্যদের মধ্যে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মনর উদ্দিন, উপজেলা বিএনপি নেতা জাহান আহমদ জানার, শাহীন আহমদ বসু, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়নুল বারী, পৌর যুবদলের সিনিয়র সদস্য ফুল মিয়া, হাসান চৌধুরী, ইসলাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, তৌহিদুল ইসলাম, নৌশাদ আহমদ, আকবর আলী, সেচ্ছাসেবক দল নেতা কুহিনুর ইসলাম, ছাত্রদল নেতা সাগর মিয়া, তুহিন আলম রেজুয়ান, উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com