বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ৫ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪০২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অনেকেই ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও অবৈধভাবে ফুটপাত দখল দোকান পরিচালনা করতে দেখা যায়। এতে করে একদিকে সরকার হারাচ্ছে বড় অংকের রাজস্ব অন্যদিকে অবৈধ ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে বিঘ্নসহ নিয়মিতই বাজার এলাকায় লাগছে যানজট। এ যানজটগুলো কখন কখন আবার ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকে। এতে সাধারণ পথচারীদের চলাচলে ব্যাঘাতসহ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন অভিযোগের প্রেেিত গতকাল (২১ আগস্ট) রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল ও লাইসেন্স বিহীন ব্যবস্থা প্রতিষ্ঠান পরিচালনার দায়ের ৫ ব্যক্তিকে বিশ হাজার পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে দুলাল মিয়া কে পাঁচশত, শংকর দত্ত, মোবাশ্বির মিয়া, আরিফুল হক ও তাউজ মিয়া কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও মহুয়া শারমিন ফাতেমা বলেন, বাহুবল বাজারের রাস্তা দখলমুক্ত করা ও বিভিন্ন ব্যবস্থা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স তদারকি করার জন্য এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com