রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দি সিনিয়র সিটিজেন সোসাইটির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৪০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ দি সিনিয়র সিটিজেন সোসাইটি হবিগঞ্জ কর্তৃক ৪৭তম জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সোসাইটির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জনাব মোঃ ফজলুর রহমান (সাবেক যুগ্ম সচিব ও সিলেটের বিভাগীয় কমিশনার) সভাপতিত্বে এবং সোসাইটির সাধারন সম্পাদক জনাব এডভোকেট মোস্তাক আহমেদের পরিচালনায় এ সভা অনুষ্টিত হয়।
সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। দোয়া মাহফিলে শহীদের বিদেহী আত্মার কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রব, জনাব মোঃ বদরুদ্দিন আহমেদ, জনাব মোৎ মালেক এজাজ এবং অধ্যাপক মুজিবুর রহমান প্রমুখ ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com