শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ঘোষণায় খুশি হবিগঞ্জের চা শ্রমিকরা ॥ আজ থেকে কাজে যোগ দেয়ার সম্ভাবনা

  • আপডেট টাইম রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টানা ১৯ দিন আন্দোলনের পর অবশেষে কাজে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন চা শ্রমিকরা। শনিবার রাতে প্রধানমন্ত্রী শ্রমিকদের দৈনিক মজুরী ১৭০ টাকা নির্ধারণ করে দিলে তারা খুশি হয়ে তা মেনে নেন। রোববার সাপ্তাহিক বন্ধের দিনেও তারা মজুরী নগদ পরিশোধের শর্তে কাজে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। শ্রমিকরা এতে খুশি। এখন যেহেতু রোববার সাপ্তাহিক বন্ধ তাই নগদ মজুরী পরিশোধে তারা এ দিনই কাজে যোগ দেবেন। ইতিমধ্যে বাগানগুলোতে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
দাড়াগাঁও চা বাগানের পঞ্চায়েত সভাপতি প্রেমলাল আহির বলেন, আমরা প্রধানমন্ত্রীর ঘোষণায় খুশি হয়েছি। তিনি আমাদের অভিভাবক। তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন তা আমরা মেনে নিয়েছি। তবে রোববার (কাল) সকালে বসে কাজে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সেটি আমি একা দিতে পারিনা। জানা গেছে, দৈনিক মজুরী ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘন্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্নদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। ইতিমধ্যে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শেষ পর্যন্ত শনিবারের বৈঠকে তাদের মজুরী ১৪৫ টাকা নির্ধারণ করা হলে তারা আন্দোলন প্রত্যাহার করেন। পরবর্তীতে শ্রমিকরা এ মজুরী মানেননা জানিয়ে ফের আন্দোলনে নামেন। কয়েক দফা বৈঠকের পর শেষ পর্যন্ত সোমবার তাদের একাংশ কাজে যোগ দিলেও মঙ্গলবার ফের তারা আন্দোলন শুরু করেন। রোববার বিকেল থেকে প্রায় ৩ ঘন্টাব্যাপী প্রধানমন্ত্রী গণভবনে বাগান মালিকদের প্রতিনিধিদের সাথে বৈঠক করে শ্রমিকদের দৈনিক মজুরী ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন। এতে খুশি হয়েছেন শ্রমিকরাও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com