শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে কৃষি পণ্য বিক্রির রশিদ ও মূল্য তালিকা না থাকায় অর্থদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কৃষি পণ্য বিক্রির রশিদ প্রদান না করা ও সারের মূল্য তালিকা না থাকায় নবীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়।
রবিবার (২৮ আগস্ট) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে এম মাকসুদুল আলম, নবীগঞ্জ থানার এসআই’র নেতৃত্বে একদল পুলিশ সহযোগীতা করে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে কৃষি দ্রব্য পণ্য বিক্রির রশিদ প্রদান না করা ও সারের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী মেসার্স আলী স্টোরকে ৩ হাজার টাকা, মাস্টার ট্রেডার্সকে ১৫শ টাকা, জি আর এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন- অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড করা হয়েছে এবং রশিদ ছাড়া সার বিক্রয় না করতে এবং মূল্য তালিকা রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com