শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৪৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা কুর্শী ইউনিয়নের রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলার প্রতিবাদে ক্ষুব্ধ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতারা। প্রতিবাদে ওই স্কুলের অভিযুক্ত সহকারী শিক্ষক পিংকু কুমার দাসকে অপসারণ ও শাস্তির দাবীতে বৃহস্পতিবার বিকেলে বাংলাবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলের নেতারা। কুর্শি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মর্তুজ আলী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অফিস কক্ষ থেকে সরিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেন পিংকু। এ ঘটনাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে অবমাননা করেছেন তিনি। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, শোকের মাসে বঙ্গবন্ধুকে অবমাননা মেনে নেয়া যায় না। তাই সহকারী শিক্ষক পিংকু কুমার দাসের বিরুদ্ধে কঠিন শাস্তি দাবী জানান। ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হায়দর আলীর সভাপতিত্বে ও ওয়ার্ড সাধারণ সম্পাদক তুহিন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কামাল হাসান, ইউনিয়ন যুবলীগ নেতা নেছার আহমেদ, কৃষকলীগ নেতা দিলবাহার, তাজুল ইসলাম, জগলুল, কৃষকলীগ সভাপতি দিলবাহার আহমেদ দিলখাছ, সাধারণ সম্পাদক নজরুল আমীন, তাতীলীগ সভাপতি ফারছু মিয়া, সাধারণ সম্পাদক হীরামিয়া, ওয়ার্ড সভাপতি এনাম, জাবেদ মিয়া, আঃ রহিম, সাধারণ সম্পাদক মনু মিয়া, মোঃ রশিকুল। আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার আব্দুস সুবহান, যুবলীগ নেতা ইকবাল তাজুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com