শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে চুরি মামলার পলাতক আসামী মিজানুর গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নৌকা চুরি মামলার পলাতক আসামী মিজানুর রহমান (২৪)কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজার থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। মিজানুর রহমান কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর গ্রামের কাছম মিয়ার পুত্র।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ নির্দেশনায় এ এস আই জামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মিজানুর রহমানকে নবীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করায় নবীগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে মিলনগঞ্জ বাজারে এলাকাবাসী আনন্দ মিছিল করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার এ এস আই জামাল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com