রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তার অশোভন আচরণ ॥ কাজ বন্ধ করেছেন ঠিকাদাররা

  • আপডেট টাইম সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা সফিকুল ইসলামের অশোভন আচরণের কারণে ১ সপ্তাহ ধরে ঠিকাদাররা কাজ বন্ধ রেখেছেন। এতে একদিকে যেমন উত্তেজনা বিরাজ করছে, অন্যদিকে কাজ বন্ধ থাকার কারণে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ বিষয়ে এখনও কোনো সমাধান হয়নি।
জানা যায়, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুত সমিতির এজিএম ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামের বিভিন্ন দুর্নীতি ও অশোভন আচরণের কারনে ২৯ আগস্ট থেকে পল্লী বিদ্যুত সমিতির সকল ঠিকাদাররা কাজ বন্ধ রেখেছেন। ৮ দিন অতিবাহিত হবার পরও বিষয়টি নিয়ে কোনো সুরাহা না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। পাশাপাশি সরকার কয়েক লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। অনেক গ্রাহকদের লাইনের অনুমতি হয়েছে তবুও ঠিকাদাররা কাজ বন্ধ রাখার কারণে বিদ্যুত ব্যবহার করতে পারছেন না। অন্যদিকে ঝড় তুফানে ট্রান্সফরমার বিকল হয়েছে কিন্তু মেরামত হচ্ছে না। এনিয়ে গ্রাহকরা টানাপোড়নে পড়েছেন। যে কোনো সময় ঠিকাদার ও সফিকুল ইসলামের লোকদের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তবে কয়েকজন ঠিকাদার জানান, অবিলম্বে সফিকুল ইসলামকে প্রত্যাহার করতে হবে। না হলে সমাধান হবে না। পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোতাহের হোসেন জানান, বিষয়টি আমি সমাধানের চেষ্টা চালাচ্ছি। সমিতির সভাপতি ফরিদ আহমেদসহ অন্যদের সাথে কথা বলেছি। তবে বিষয়টি খুব তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করবো। সমাধান না হলে অন্য ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com