বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরতলীর ধুলিয়াখালে চালককে জিম্মি করে টমটম ছিনতাই

  • আপডেট টাইম শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকায় সন্ধ্যা রাতে টমটম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার মন্ধ্যার ৭ টার দিকে এ ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের শিকার হওয়ার বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রতিন্দ্র দাস জানান, তিনি দীর্ঘদিন ধরে শহরের কোরেশনগর এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন। জীবিকার তাগিদে তিনি টমটম চালাচ্ছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চৌধুরী বাজার থেকে ৩ জন যাত্রী তার টমটমটি ভাড়া করেন ধুলিয়াখাল যাওয়ার জন্য। তিনি তাদের নিয়ে বাইপাস সড়ক দিয়ে রওয়ানা দেন। টমটমটি ধুলিয়াখাল এলাকায় পৌছলে যাত্রীরা তাকে মারধোর করে রাস্তা ফেলে দিয়ে টমটমটি নিয়ে পালিয়ে যায়। পরে তিনি এ বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রতিন্দ্র দাস জানান, টমটমটির প্লেট নাম্বার ১২৫৪। ছিনতাইকারীরা ২০/২২ বছর বয়সের হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com