শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীতে এটিএন নিউজের প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ রাজশাহীতে এটিএন নিউজ এর সাংবাদিক বুলবুর হাবীব ও তার ক্যামেরা পারসন রুবেল ইসলামসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাংবাদিক রহমত আলী, আশাহিদ আলী আশা প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি এমএ আজিজ সেলিম, সাংবাদিক ফয়সল চৌধুরী, এ এম শাহ আলম, একেএম ওয়াহাব নাঈমী, কাজী মাহমুদুল হক সুজন, সঞ্জব আলী, এসকে সুজন প্রমূখ।
মানববন্ধনে অবিলম্বে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান। অন্যথায় সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহন করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com