রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের অংশগ্রহণে “ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা -২০২১” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিএসপি-৩ এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জনাব এনামুল হাবীব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বিজেন ব্যানার্জি, স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মোঃ আশাদুল হক, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি এনামুল হাবীব প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এলজিএসপি-৩ এর বিভিন্ন দিক আলোচনা করেন এবং প্রকল্প সফলভাবে বাস্তবায়নের কৌশল সমূহ তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন “এলজিএসপি-৩ থেকে ইতোপূর্বে অনেক উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছিলো এবং এর ধারাবাহিকতায় আরো জনবান্ধন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে”। এছাড়াও তিনি তার বক্তৃতায় জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com