রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে সাংবাদিক মুজিবর রহমানের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

  • আপডেট টাইম বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সাংবাদিক এম, মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে দেশীয় অস্ত্রসহ ঘন্টাব্যাপী তান্ডব চালায় দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা নগদ টাকা, স্বর্নলংকারসনহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা যায়- গত (৩১ আগস্ট) রাত ৮টার দিকে নির্বাচনী প্রতিহিংসা ও গ্রাম্য বিরোধের জের ধরে দীঘলবাক ইউনিয়নের দাউদপুর এলাকায় দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ও ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য শাহ সুলতান আহমেদকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সংঘবদ্ধ দূর্বৃত্তরা হামলা চালায়। জুয়েলের ভাই জুনেদ মিয়াসহ ৫ জনকে আসামী করে সুলতান হামলার ঘটনার জের ধরে ও সংবাদ প্রকাশ এবং প্রতিবাদ করায় এ হামলার ঘটনা ঘটে। এদিকে সাংবাদিক শাহ সুলতানের উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মানববন্ধনে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান দৈনিক আমার সংবাদের প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান। এ ঘটনার জের ধরে সোমবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ২০/২৫ জন সাংবাদিক মুজিবুর রহমানের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় ঘরের আসবাবপত্র ভাংচুর করা হয়।
গতকাল ১৩ সেপ্টেম্বর সকালে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম, এ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম, এ মুহিত, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছনি চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিক এম, মুজিবুর রহমান অভিযোগ করে বলেন- আমি জরুরি কাজে সুনামগঞ্জে ছিলাম, আমার অনুপস্থিতি সাবেক মেম্বার জুয়েলের নেতৃত্বে আমার বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়েছে, তিনি বলেন আমার সহকর্মী সাংবাদিক সুলতান শাহের উপর জুয়েল মেম্বার তার লোকজন কিছুদিন পূর্বে হামলা করেন। আমি উক্ত ঘটনার প্রতিবাদ করলে জুয়েল মেম্বার ক্ষিপ্ত হয়ে আমার বাড়ি ঘরে হামলা করেছে। আমি এ বিষয়ে দ্রুত বিচার আইনে মামলা করবো। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ জানান- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি নিজেও ঘটনাস্থলে গিয়ে দেখেছি যেভাবে হামলা করা হয়েছে তা অত্যান্ত মর্মান্তিক। এখনো মামলা হয়নি এ ব্যাপারে মামলা দেয়া হলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com