বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জালিয়াতি মামলায় গ্রেফতারী পরোয়ানা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদকে খোঁজছে পুলিশ

  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারী আমেরিকা প্রবাসী শাহীন আহমেদকে পুলিশ খোজছে। তার বিরুদ্ধে একটি জালিয়াতি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। (হবিগঞ্জ সদর থানা মামলা নং-১৯, তারিখ-২৮/১২/২০২১, ধারা-৪৬৭/৪৬৮/৪৭১/৪২০/১০৯ পেনাল কোড)।
জানা যায়, ভাই ভাতিজাকে ফাসাতে মিথ্যার আশ্রয় নেন হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আমেরিকা প্রবাসী শাহিন আহমেদ। এতে তার ভাতিজা কলেজ ছাত্র প্লাবন আহমেদ স্বাধীন দীর্ঘদিন হাজত বাস করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে তদন্তে ঘটনাটি সাজানো বলে প্রমাণিত হয়। এতে আদালতের নির্দেশে একটি জালিয়াতি মামলা দায়ের করা হয়। ওই মামলায় শাহীন আহমেদকে বিজ্ঞ আদালত আসামীভূক্ত করেন। এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, শাহীন আহমেদের বিরুদ্ধে সদর মডেল থানায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতার পুলিশ একাধিকবার তার বাড়ি ও সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করেছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com