শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দৈনিক আমার হবিগঞ্জের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন মেয়র আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

হবিগঞ্জ জেলার উন্নয়নের রূপকার সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের নামে অপপ্রচারকারী পত্রিকা দৈনিক আমার হবিগঞ্জের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। তিনি বলেন,‘এডভোকেট মোঃ আবু জাহির একজন মাননীয় সংসদ সদস্য, যিনি ৩ বারের নির্বাচিত এমপি, ২০০৮ সালে তিনি বৃহত্তর সিলেটে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন। তিনি একাধারে জেলা আওয়ামীলীগের সভাপতি, যার মাধ্যমে হবিগঞ্জ জেলার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এডভোকেট আবু জাহির এমপি’র মাধ্যমেই এই পিছিয়ে পড়া ও অবহেলিত হবিগঞ্জ আলোকিত হয়েছে। তিনি তৃণমুল পর্যায়ে দলকে সংগঠিত করার জন্য কাজ করেন। এমন একজন স্বনামধন্য সংসদ সদস্য, আইনপ্রনেতা, আওয়ামীলীগের জেলা সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন ত্যাগী নেতাকে নিয়ে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা কুরুচিপূর্ণ ও মিথ্যা সংবাদ জনমনে ক্ষোভের সঞ্চার করছে। আওয়ামীলীগের জেলা কমিটির পক্ষ হতে ইতিমধ্যে বানোয়াট, মিথ্যা সংবাদ প্রচারকারী ওই পত্রিকা বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়েছে। আমরা মনে করি এই পত্রিকা মিথ্যা ও উস্কানীমুলক সংবাদ পরিবেশন করে পরিস্থিতি ঘোলাটে করে সরকার বিরোধী মহলকে সুযোগ করে দেয়ার একটি ষড়যন্ত্র ও পায়তারা মাত্র। অবিলম্বে এই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জোর দাবী জানাচ্ছি।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com