রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সাম্প্রদায়িক সম্প্রীতি হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের ঐতিহ্য-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের হীন স্বার্থে ধর্মকে ব্যবহার করে যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল রাতে সার্বজনীন দুর্গাপূজার শেষদিনে হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় প্রতীমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এমপি আবু জাহির বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের ঐতিহ্য। এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই। সামগ্রিক অগ্রযাত্রায় সম্মিলিতভাবে সাম্প্রদায়িক ঐতিহ্যকে এগিয়ে নিতে সকলকে এক যোগে কাজ করার তাগিদ দেন এমপি আবু জাহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, হবিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলীনি কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com