শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে ছিনতাইকালে গাড়িসহ ৩ জন আটক

  • আপডেট টাইম রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৫৪ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে প্রকাশ্যে ছিনতাইকালে মাইক্রোবাসসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। এ নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। প্রায়ই ওই এলাকায় যানবাহনে চুরি, ছিনতাই হচ্ছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে চালকরা অভিযোগ করেন। ফলে দিন দিন বেড়ে যাচ্ছে অপরাধ।
গতকাল ওই সময় উবাহাটা গ্রামের ছুরত মিয়ার পুত্র সিএনজি চালক জামাল মিয়া যাত্রী নিয়ে যাচ্ছিলেন। হাইওয়ে থানার সামনে পৌঁছলে ৪/৫ জন ছিনতাইকারী সিএনজি আটক করে সর্বস্ব নিয়ে যাবার চেষ্টা করে। চালক এ সময় চিৎকার করলে স্থানীয় লোকজন আটক করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
হাইওয়ে থানার ওসি মঈনুল ইসলাম জানান, নাভানাসহ ৩ জনকে আটক করা হয়েছে। তবে তারা নেশাগ্রস্থ ছিলো। রাতে তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল জানান, আসামিদের থানা হাজতে রাখা হয়েছে। আমি বাইরে আছি। থানায় গিয়ে যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। চালক জামালকে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com