মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে সদর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৩৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে সদর ইউনিয়ন জাতীয় পার্টি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ অক্টোবর রবিবার বিকাল ৫ টায় নবীগঞ্জ ওসমানী রোডে জাতীয় পার্টির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাতীয় পার্টিনেতা আবু ইউছুফ এর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুবসংহতির সহ-সভাপতি মুজাহিদ আহমদ শাহীন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ডাঃ শাহ আবুল খায়ের, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক খলিলুর রহমান চৌধুরী দুদু, সদস্য সচিব এমরান মিয়া, জেলা যুবসংহতির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সরওয়ার সিকদার, জাপানেতা অলিদুর রহমান অলিদ, আব্দুল মালিক, খোর্শেদ মিয়া, শামীম আহমেদ চৌধুরী, কাওসার আহমেদ, তোফাজ্জুল মিয়া, সাবির আহমেদ চৌধুরী, সাইফুল আহমেদ, আব্দুল হক প্রমুখ।
কর্মী সভায় সর্বসম্মতিক্রমে আবু ইউছুফ কে আহ্বায়ক, অলিউর রহমান, সুজন মিয়া, আব্দুল কাইয়ুম, তোফাজ্জুল মিয়া, আব্দুল মালিক, শামীম আহমেদ চৌধুরী, নুর মিয়া কে যুগ্ম আহ্বায়ক ও মুজাহিদ আহমদ শাহীন কে সদস্য সচিব করে নবীগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় পার্টি ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com