শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জের নসরতপুরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর গ্রামের মা ফিলিংস স্টেশনের সামন থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। আটকরা হল, চুনারুঘাট উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত কুদরত আলীর পুত্র তারা মিয়া (৪০), বালিয়ারী গ্রামের রেনু মিয়ার পুত্র আব্দাল মিয়া (৩০)।
গত মঙ্গলবার বিকেলে ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে এসআই আলমগীরসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের নসরতপুর মা ফিলিংস স্টেশনের সামন থেকে দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে গতকাল বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com