রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটের নারী ২২ কেজি গাঁজাসহ মিঠামইনে আটক

  • আপডেট টাইম বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় অভিযান পরিচালনা করে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা আক্তার (৩৪) নামে চুনারুঘাটের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। সেখানে অভিযানের নেতৃত্ব দেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার ও সঙ্গীয় পুলিশ ফোর্স। আটক নাজমা আক্তার চুনারুঘাট উপজেলার উত্তর বরাই এলাকার লাকসু মিয়ার স্ত্রী। মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত রাতে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার জানান, এক নারী বিপুল পরিমাণ গাঁজা নিয়ে উপজেলা সদরে অবস্থান করছেন এমন খবর পাই। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নগদ ২ হাজার ১৫০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গাঁজাসহ আটক নাজমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com