বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে অত্যাচারে অতিষ্ট হয়ে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অত্যাচারে অতিষ্ট হয়ে পুত্রকে ত্যাজ্য করেছেন পিতা। গতকাল এফিডেভিটের মাধ্যমে পুত্র মোঃ রায়হান মিয়াকে ত্যাজ্য করেন বাহুবল উপজেলার বশীনা গ্রামের জিতু মিয়া।
এফিডেভিটে জিতু মিয়া উল্লেক করেন, তার ৪ কন্যা ও এক পুত্র সন্তান মোঃ রায়হান মিয়া। পুত্র রায়হান দীর্ঘদিন ধরে তার কথার অবাধ্য হয়ে চলাফেরা করে আসছে। তাদের অনুমতি ছাড়া বিবাহ করেছে। পুত্রবধুর ব্যবহার আচার আচরণ খুবই খারাপ। স্ত্রীর পরামর্শে কারণে অকারণে টাকা পয়সা চায়, না দিলে তাকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে। তার অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছেন। তার চলাফেরা, আচার আচরণে এবং অবাধ্যতা চরম আকার ধারন করেছে। এতে তার সামাজিক মর্যাদা ভবিষ্যতে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। রায়হান তার স্ত্রীকে দিয়ে তিনি ও তার স্ত্রীর বিরুদ্ধে সাজানো, বানোয়াট অভিযোগ এনে একটি মিথ্যা মোকদ্দমা দায়ের করেছে। তাই তিনি ও পরিবারের অন্যান্য সদস্যদের ভবিষ্যত দিক চিন্তা করে জিতু মিয়া তার পুত্র সন্তান মোঃ রায়হান মিয়াকে ত্যাজ্য পুত্র হিসাবে ঘোষণা করে পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন করেন।
ত্যাজ্যপুত্র ঘোষণার পর থেকে মোঃ রায়হান মিয়া কোন স্থাবর অস্থাবর সম্পত্তিতে দাবী করতে পারবে না এবং রায়হান তার যে কোন কর্মের জন্য সে নিজেই দায়ী থাকবে। যদি কেহ তার সাথে আর্থিক লেনদেন করে এর জন্য তিনি ও তার পরিবারের কোন সদস্য দায়ী থাকবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com