শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে কলেজ ছাত্র মিশু হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৪০২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কলেজ ছাত্র মিশু হত্যার মূল আসামী শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার দক্ষিন সাঙ্গর বিল অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মানিক কুমার সাহা ও রাজীব রায় একদল সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আটক করে। গতকাল রোববার ধৃত আসামীকে পুলিশের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর মাঝ রাতে ছাতিয়াইন স্কুল মাঠে ওয়াজ মাহফিল শুনে বাড়ী ফেরার পথে হরিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে শিমুল মিয়ার নেতৃত্বে কয়েকজন যুবক অর্তকিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ার গ্রামের শামসুল হকের পুত্র এবং মাওলানা আসাদ আলী কলেজের একদশ ২য় বর্ষের ছাত্র আতিকুল ইসলাম মিশু (১৮) এবং সেলিম মিয়ার পুত্র তারেক (১৯) গুরুতর আহত হয়। আহত অবস্থায় আতিকুল ইসলাম মিশুকে হাসপাতাল নেওয়ার পথে মৃত্যু বরন করে। এ ঘটনায় নিহত মিশুর মা ৬ নভেম্বর তাছলিমা খাতুন বাদী হয়ে শিমুলকে প্রধান আসামী করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আহত তারেক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক হত্যা মামলার মূল আসামী গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে, বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com