বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সদর উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধনকালে এমপি আবু জাহির বিএনপি দেশকে পেছনে টেলে দেয় আর আওয়ামী লীগ এগিয়ে নেয়

  • আপডেট টাইম বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩০৭ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ চার কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবিগঞ্জ সদর উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল মঙ্গলবার দুপুরে চার তলা এ ভবনটির উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর প্রচেষ্টায় এ ভবনটি নির্মাণ করেছে সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিধপ্তর (এলজিইডি)। এর মধ্য দিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের জায়গা সংকুলানের ব্যবস্থা হল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বিএনপি গুজব, ষড়যন্ত্র ও জ্বালাও-পোড়াও রাজনীতির মাধ্যমে দেশকে পেছনে টেলে দেয়। আর আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। এ সময় উপস্থিত সুধীবৃন্দ হাত তুরে তাঁর বক্তৃততার প্রতি সমর্থন জানিয়েছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে ও এলজিইডির উপসহকারি কর্মকর্তা এমদাদুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুল রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com