রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পুরাতন পৌরসভা থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি হবিগঞ্জে একের পর এক মোটর সাইকেল চুরি হলেও উদ্ধার নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে একের পর এক মোটর সাইকেল চুরি হচ্ছে। এতে মোটর সাইকেল আরোহীদের মাঝে আতংক বিরাজ করছে। হবিগঞ্জ শহরে মোটর সাইকেল চোরেদের হাত থেকে সাংবাদিক, আইনজীবি, জনপ্রতিনিধি, ওষুধ কোম্পানীর প্রতিনিধিসহ কেউই রেহাই পাচ্ছে না। সিসিটিভি ফুটেজ দেখেও তাদেরকে সনাক্ত করা যাচ্ছে না। গত ৬ মাসে হবিগঞ্জ শহরে প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল চুরি হলেও দুই একটি উদ্ধার করতে পারলেও বাকিগুলোর কোনো হদিস মিলেনি। অনেক জিডি ও অভিযোগ থানায় জমা থাকলেও এর কার্যকরিতা নেই বলে জানিয়েছে মোটর সাইকেল মালিকরা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটর সাইকের উদ্ধার ও চোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। বেশ কয়েকটি উদ্ধার করা হয়েছে। গত ১৩ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ থেকে প্রেসক্লাবের সভাপতি সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরীর একটি পালসার মোটর সাইকেল চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখেও তা উদ্ধার করতে পারেনি পুলিশ। সর্বশেষ গত ২৩ নভেম্বর দুপুর ২টার সময় পুরাতন পৌরসভা সড়কের জহুর আলী হোটেলের পাশ থেকে সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবি কাজী মিজানুর রহমানের একটি এফ জেড মোটর সাইকেল চুরি হয়। তাছাড়া ইতোপূর্বেও হাসপাতাল, জজকোর্ট, জেলা প্রশাসক অফিসের সামন, চীফ জুডিসিয়াল কোর্ট ও শপিং মল থেকে প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল চুরি হয়।
তবে মোটর সাইকেল মালিকরা জানিয়েছেন, এসব চুরির সাথে জড়িত রয়েছে কতিপয় নামধারী কিছু প্রভাবশালী লোকজন। যার ফলে এসব বরাবরের মতোই থেকে যায় ধরাছোয়ার বাইরে। মাঝে মধ্যে লোক দেখানো মাত্র এক দুইটি মোটর সাইকেল প্রশাসন উদ্ধার করে। এতে করে অনেকের মধ্যেই এ বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com