বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে মেয়েকে অন্যত্র বিয়ে দেয়ায় পিতাকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৩৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের নিশাপটে মেয়েকে অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগে পিতা সমুজ আলী (৫০) কে পিটিয়ে আহত করেছে একদল প্রভাবশালী। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, নিশাপট করকর হাটি গ্রামের সমুজ আলীর কন্যাকে (১৯) দুই মাস আগে বিয়ে দেয়া হয় চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ গ্রামের তাহির চৌধুরীর সাথে। মেয়েয়কে অন্যত্র বিয়ে দেয়ায় একটি পক্ষ তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এবং সমুজ আলীর মেয়েকে গ্রামে আসতে বারণ করা হয়। ফলে ভয়ে ওই মেয়ে পিত্রালয়ে আসা ছেড়ে দেয়। কিছুদিন আগে পিতার অসুস্থতার খবর পেয়ে বাড়িতে আসলে তাকে মারধোর করা হয়। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় সমুজ আলীকে ঘর থেকে ধরে নিয়ে মারধর করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
আহত সমুজ আলী জানান, তাদের পছন্দের পাত্রের সাথে মেয়েকে বিয়ে না দেয়ায় এরা ক্ষিপ্ত হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার এসআই জসিম জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে খবর নিয়েছি। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com