শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলায় গরু চুরির হিড়িক গরুসহ ৩ চোর আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শীতকে সামনে রেখে জেলায় গরু চুরির হিড়িক পড়েছে। চোর আতংকে কৃষকরা রাতজেগে পাহাড়া দিচ্ছেন। তবে চোরের দল নতুন কৌশল অবলম্বন করছে। এখন আর রাতের বেলা চুরি না করে বিভিন্ন যানবাহন দিয়ে হাওর ও মাঠ থেকে এসব গরু ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে। গত ১ মাসে জেলার বিভিন্ন উপজেলার গ্রাম থেকে লাইটেস, মাইক্রোবাস, নোহা ও পিকআপ ভ্যান, সিএনজি দিয়ে প্রায় অর্ধশতাধিক গরু ছাগল চুরি করে নিয়ে গেছে। গতকাল বুধবার ভোরে চুনারুঘাট থানার পাইকপাড়া ইউনিয়নের গনেশপুর বাজার থেকে পিকআপ ভ্যানে চুরি করে নিয়ে যাবার সময় হাতেনাতে দুইটি গরুসহ ৩ চোরকে আটক করেছে জনতা। এ সময় তাদের সাথে থাকা দুইচোর পালিয়ে যায়। তাদেরকে উত্তম মধ্যম দিয়ে গরুসহ থানায় সোপর্দ করা হয়। আটকরা হল, নিজমাগুরুন্ডা গ্রামের আব্দুল হান্নানের পুত্র আব্দুল আজিম (২০), নোয়াবাদ গ্রামের মন্নান মিয়ার পুত্র আলমগীর (২২), একই গ্রামের মকসুদ আলীর পুত্র হিরেশ মিয়া (২৫)। এ ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল বুধবার বিকালে আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে। থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, পুলিশ চোরদের ধরতে অভিযান চালাচ্ছে এবং সর্তক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com