বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ৪ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে ২টি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিমান প্রতিমন্ত্রী-এড. মাহবুব আলী

  • আপডেট টাইম সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৩০১ বা পড়া হয়েছে

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে ৪ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে ২টি ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপি।
গতকাল (৪ ডিসেম্বর) রবিবার সকালে চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার কালিশিরি রাস্তায় সুতাং ছড়ার উপর ব্রিজ ও বিকালে নালমুখ বাজার সংলগ্ন নালের মধ্যে ব্রিজ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। উপজেলা প্রকৌশলী এলজিইডি চুনারুঘাট জানায় উভয় ব্রিজ নির্মানে ২ কোটি ১৬ লক্ষ টাকা করে মোট ৪ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয় হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোছাব্বির হোসেন বেলাল, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, চুনারুঘাট থানার ওসি (তদন্ত), সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, মোহাম্মদ আলী, মানিক সরকার, মুহিতুর রহমান রুমন ফরাজী, সাবেক ইউপি চেয়ারম্যান হাসনাত চৌধুরী সনজু, মাওলানা তাজুল ইসলাম, মুজিবুর রহমান মুজিব, শেখ জামাল, মিজানুর রহমান বাবুল, শাহজাহান শামি, সায়েম তালুকদার, কৃষকলীগ নেতা মিজানুর রহমান সোহাগ ও সার্টিয়াজুরী যুবলীগের সেক্রেটারী সেলিম মহালদার প্রমুখ।
এছাড়াও আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুস সাত্তার মোল্লার বাড়ী কালিশিরী গ্রামে দুপুরের লাঞ্চ করেন। পরে মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com