বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিবিয়ানা গ্যাস ফিল্ডে হঠাৎ অগ্নিকুণ্ড বাড়িঘরে কম্পন ॥ আতঙ্কিত এলাকাবাসী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের অন্যতম গ্যাসক্ষেত্র বিবিয়ানায় গ্যাসের লেলিহান শিখা ও বিকট শব্দ শুনে এলাকাজুড়ে আতঙ্ক-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। আশ-পাশের কয়েকটি গ্রামের বাড়ি-ঘরে মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার জন্য আহবান জানিয়েছে শেভরন। সোমবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিবিয়ানা (উত্তর) প্যাডে এ ঘটনা ঘটে। বিবিয়ানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়- সোমবার রাতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বক্তারপুর গ্রামে অবস্থিত বিবিয়ানা (উত্তর) প্যাডে অব্যবহৃত গ্যাস পোড়ানো কারণে গ্যাসের অগ্নিকুণ্ড দেখা যায় ও বিকট শব্দ শুনতে পান পাশ্ববর্তী করিমপুর, নাদামপুর, বক্তারপুরসহ কয়েকটি গ্রামের মানুষ। এরপর থেকে প্রতিনিয়ত আশাপাশের গ্রামগুলোতে বাড়ি-ঘরে মৃদু কম্পন অনুভূত হচ্ছে। ফলে মানুষের মনে আতঙ্ক-উৎকণ্ঠা দেখা দিয়েছে। নাদামপুর গ্রামের জুবায়ের আহমেদ পাঠান বলেন-হঠাৎ করে রাতে বিবিয়ানা গ্যাস ফিল্ডে আগুনের লেলিহান শিখা দেখা যায় ও বিকট শব্দ হতে থাকে। এরপর থেকে প্রতিনিয়ত আমার ঘরসহ আশপাশের বাড়িঘরে মৃদু ভূমিকম্প অনুভূত হচ্ছে যা অব্যাহত রয়েছে। তিনি বলেন- এরআগেও গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ গ্যাস পুড়ানোর কারণে অগ্নিকুণ্ড দেখা গেছে তবে বাড়িঘর এইরকম কাঁপেনি। এ প্রসঙ্গে শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান বলেন, প্রতিবছর গ্যাসফিল্ডে গ্যাসের ভারসাম্য নিয়ন্ত্রণ করার জন্য ‘ফেয়ারি’ বা অব্যবহৃত গ্যাস পোড়াতে হয়। এটা আমাদের রেগুলার রক্ষণাবেক্ষণ কাজের অংশ। এবারও ‘ফেয়ারি’ বা অব্যবহৃত গ্যাস পোড়ানো হচ্ছে ফলে বিকট শব্দ ও গ্যাসের অগ্নিকুণ্ড দেখা দিয়েছে। তিনি বলেন- এইরকম আরো ১-২দিন ‘ফেয়ারি’ হবে। এতে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জর‌্য আহবান জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com