শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভ জন্ম মহোৎসব শুরু আজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম শুভ জন্ম মহোৎসব দুই দিন ব্যাপী উদযাপন করা হবে। কাল শুক্রবার রাত ১০টায় বন্দে পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে সমাপ্তি করা হবে।
এ উপলক্ষে আজ বিকেল ৩ টায় স্থানীয় ঘাটিয়ায় শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়ায় পবিত্র শ্রীমদ্ভাাগবদ গীতা পাঠের মাধ্যমে জন্ম মহোৎসব শুরু করা হবে। এরপর বিকেল ৫ টা ১২ মিনিটে সান্ধ্যকালীন সমবেত বিনতি প্রার্থনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
পরের দিন কাল শুক্রবার প্রত্যুষে উষা কীর্ত্তন, সকাল ৬ টা ২৩ মিনিটে প্রাতকালীন বিনতি প্রার্থনা, সাড়ে ৮টায় শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতিসহ বর্ণাঢ্য শুভাযাত্রা শহর প্রদক্ষিন করা হবে। তাছাড়া সকাল সাড়ে ১০ টায় ঠাকুরের ভোগরাগ নিবেদন, ১১ টায় মাতৃ সম্মেলন, দুপুর ১২টায় শ্রী শ্রী ঠাকুরের লীলা কীর্ত্তন, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৫ টা ১২ মিনিটে সান্ধ্যাকালীন বিনতি প্রার্থনা, সন্ধ্যা ৬টায় ধর্ম সভা ও রাত সাড়ে ৮ টায় ‘শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ’ নামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে দেশের খ্যাতনাম টিভি ও বেতার শিল্পীরা গান পরিবেশন করবেন। এতে অংশ গ্রহন করার জন্য উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ সকল সনাতন ধর্মালম্বীদের উপস্থিতি কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com