বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

যাত্রী সেজে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা ॥ চালক গুরুতর আহত

  • আপডেট টাইম শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বিকাল সাড়ে ৫ টায় আনোয়ারপুর বাইপাস হতে যাত্রীবেশে ইনাতাবাদ যাওয়ার কথা বলে খোয়াই নদীর পাড়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে আব্দুল মান্নান (৬৫) নামক এক অটোরিক্সা শ্রমিককে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ধারণা করা হচ্ছে রিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা করে তাকে গুরুতর আহত করে। আহত অটোরিক্সার শ্রমিককের বাড়ী নবীগঞ্জ উপজেলার লহরজপুর গ্রামে। খবর পেয়ে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাকে দেখতে যান এবং ওই এলাকার স্থানীয় মুরুব্বীদের সাথে কথা বলেন। এ সময় সন্ত্রাসীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয় এবং প্রশাসনকে এ ব্যাপারে গুরুত্ব সহকারে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন- অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের আহবায়ক পীযুষ চক্রবর্তী, সদস্য সচিব আবুল হাসেম, শ্রমিকনেতা মোঃ ধনু মিয়া, মোঃ পলাশ চৌধুরী, মোঃ আলমগীর মিয়া, আলী আহাম্মদ, মোঃ ফরিদ মিয়া ও মোঃ আলমগীর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com