বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির ঈদ পূনর্মিলনী ও শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৩ আগস্ট, ২০১৪
  • ৬১০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও এসএসসি এবং জেএসসি পরীক্ষায় জিপিএর ৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সুবিদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবেদ খানের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ এনামুল হক আখনজীর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে সাংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট মাসুদ করিম আখনজী তাপস, আব্দুল আহাদ মিয়া। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেম্বার নুরুল হক আখনজী, মুক্তার হোসেন, প্রিয়বাসু দাস, গোপাল সরকার, সংগঠনের সহ-সভাপতি হামিদুল হক আখনজী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল হক আখনজী। স্বাগত বক্তব্য রাখেন সমিতি সাধারণ সম্পাদক নিতেন্দ্র চন্দ্র দাস ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রচার সম্পাদক সাংবাদিক এস এম সুরুজ আলী। অনুষ্টানে সমিতি সভাপতি ফ্রান্স প্রবাসী সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কোষাধ্যক্ষ এনামুল হক আখঞ্জী। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খাঁন বলেন, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতি এলাকার শিক্ষার উন্নয়নে যে কাজ করে যাচ্ছে তা প্রসংশিত। অনুষ্ঠান শেষে এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএর ৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংগঠনের সভাপতি ফেরদৌস করিম আখনজীর সৌজন্যে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com