রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জুমার খুৎবায় মাওলানা কামরুল ইসলাম শিবলী আল্লাহ যাদের উপর অসন্তোষ্ট তাদের ধন সম্পদ আযাবের কারণ হবে

  • আপডেট টাইম শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

এম এ মজিদ ॥ হবিগঞ্জ সদর থানা মসজিদে জুমার খুৎবায় মাওলানা কামরুল ইসলাম শিবলী বলেছেন- যারা প্রকৃত মুমিন তারা হচ্ছেন জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ যাদের উপর সন্তোষ্ট, তাদের চিন্তার কোনো কারন নেই। কিন্তু যাদের উপর আল্লাহ অসন্তোষ্ট, তারা পৃথিবীতে যত সুখ সাচ্ছন্দের মধ্যে থাকুক না কেন, তারা যত ধন সম্পদের মালিকই হোন না কেন, তাদের ধন সম্পদ আযাবের কারণ হবে। তারা চিরদিন জাহান্নামে থাকবে। প্রশ্ন হচ্ছে মুমিনদের মধ্যে সফল কারা? যারা ইমান এনেছে, ইমান আনার পরে ঘোষনা করে, আমার একমাত্র রব আল্লাহ, যারা নেক আমল করেছে, যারা একাগ্রতার সাথে সালাত আদায় করেছে, যারা অনর্থক কাজ ও কথাবার্তা থেকে বিরত থাকে, যাকাত প্রদান করেছে, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করেছে, সবর করেছে, তারাই সফল, তারাই জান্নাতের উত্তরাধিকারী। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদেরকে হিসাব নিকাশ করে জাকাত প্রদান করতে হবে। যাকাত দেয়া হল ফরজ। যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। যারা যাকাত আদায় করবে না, তাদেরকে সম্পদের জন্যই জাহান্নামে প্রেরণ করা হবে। যারা দুনিয়ার সম্পদকে সুখের মাধ্যম মনে করে, সম্পদকে অধিক প্রিয় মনে করে, সেই সম্পদ আখিরাতে কষ্টের কারণ হতে পারে। মাওলানা শিবলী ৩১ মিনিটের জুমার খুৎবায় সকলকে ইসলামের বিধি বিধান মেনে চলার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com