রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দালাল ধরতে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে অভিযান অবৈধ দোকানপাট উচ্ছেদ

  • আপডেট টাইম রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সামনে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া দালালদের নির্মূল করার জন্য পুলিশ অভিযান করেছে। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্র হাসপাতালে উৎপাত শুরু করেছে। গ্রাম থেকে আসা মানুষকে কৌশলে প্রাইভেট হাসপাতালে নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ ছাড়া হাসপাতালের দুইপাশে সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট এবং থানার দুইপাশ ও সার্কিট হাউজ এলাকায় গড়ে উঠেছে ভ্রাম্যমান ফলের দোকান। সন্ধ্যার পর থেকেই এসব দোকানে নানা অপরাধীদের অভয়রাণ্যে পরিণত হয়। অনেকেই এখান থেকে বিভিন্ন অপরাধের সূত্রপাত হয় বলে মনে করছেন। যার ফলে থেকে যায় আইন শৃংখলা বাহিনীর ধরাছোয়ার বাইরে। বিষয়টি পুলিশের নজরে এলে গতকাল শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজার নেতৃত্বে পুলিশ দোকানপাট উচ্ছেদ করে ও হাসপাতালে দালাল ধরতে অভিযান শুরু করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দালালরা সটকে পড়ে। তখন পুলিশ দোকানপাট উচ্ছেদ করে এবং কিছু ভ্রাম্যমান দোকান জব্দ করে। ওসি জানান, অভিযান নিয়মিত চলবে। যদি কেউ আবার বসায় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com